‘শুভ নববর্ষ বট’ প্রকাশ করলো ভাইবার

১১ এপ্রিল, ২০২০ ২২:০৯  
দু’দিন বাদেই শুরু হবে বাংলা নতুন বছর। করোনার হানায় পর্যুদস্ত জনজীবন। ঘরবন্দী। এমন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে নব বর্ষের শুভেচ্ছা বিনিময়ে ‘শুভ নববর্ষ বট’ প্রকাশ করলো রাকুতেন ভাইবার। স্টিকার, পোলারয়েড ফ্রেম ও আকর্ষণীয় কার্ড সমন্বিত এই বটটিতে যোগ করা হয়েছে অন-স্ক্রিন অ্যানিমেশন। ফলে ‘Shubho Noboborsho’, ‘Pohela Boishakh’ এবং ‘শুভ নববর্ষ’ টেক্সটটি হবে দারুণ উপভোগ্য। রাকুতেন ভাইবারের এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিজনেস ডেভলপমেন্টের সিনিয়র ডিরেক্টর অনুভব নায়ার জানিয়েছেন, ভাইবার তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে #stayathome সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ঘরে থাকতে অনুরোধ করেছে। কোভিড-১৯ এর এই সঙ্কটকালীন সময়ে মানুষ তাদের কমিউনিটির সাথে কানেক্টেড থাকার কার্যকরী উপায় খুঁজছে আর এ সময় প্রতিষ্ঠানগুলোও স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে নানা পদক্ষেপ গ্রহণ করছে।